1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় জুয়া খেলারত অবস্থায় চারজন গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা : তথ্যমন্ত্রী আগৈলঝাড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা : গ্রেপ্তার আতঙ্কে গ্রামশূন্য বরিশাল বিভাগে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা, ১৪ জেলায় বন্যা সতর্কতা আগৈলঝাড়া থানায় হামলা : দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন বাবুগঞ্জে ভাইরাল জরাজীর্ণ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আলী সুজা, তাৎক্ষণিক মেরামত ও নতুন ভবনের আশ্বাস ভাণ্ডারিয়ায় জুয়া খেলারত অবস্থায় চারজন গ্রেফতার সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন কাউখালীত সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

ভাণ্ডারিয়ায় জুয়া খেলারত অবস্থায় চারজন গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
ভান্ডারিয়া ( পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চার জনকে গ্রেফতার করেছে।
 গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ অভিযান চালিয়ে  ভাণ্ডারিয়া উপজেলার  নদমুলা দক্ষিণ শিয়ালকাঠী বেপারি বাড়ি হতে তাস দিয়ে জুয়াখেলারত অবস্থায়  তাদের গ্রেফতার  করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হানিফ বেপারী (৬৫), মো. জামাল মুন্সী (৪৫), মো. আব্দুল রাজ্জাক শরিফ (৫০)  ও মো. নিকসন  শিকারী (৫৫)।
গ্রেফতার চার জুয়ারি স্থানীয় দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, তাদের নিকট হতে  জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network