1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
অত্যাধুনিক চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে নতুন ঠিকানায় সেবা ডায়াগনস্টিক বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ পিরোজপুরে রথযাত্রা ঘিরে সম্প্রীতি সভা করল জেলা বিএনপি পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মঠবাড়িয়ায় স্কুলের প্রশ্নে শেখ মুজিব, ছবি ভাইরালের পর সমালোচনার ঝড়! পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল রিডিংয়ের অভিযোগ, মিটার রিডার আটক পটুয়াখালীতে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা পরিষদ প্রশাসকের বাবুগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জুলাই যোদ্ধাদের স্মরণে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) সকালে জেলা পরিষদের উদ্যোগে ও পিরোজপুর পৌরসভার সহযোগিতায় শহরের উকিলপাড়া-আমলাপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

কর্মসূচির অংশ হিসেবে এলাকাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গার্বেজ ভ্যান বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যদি আমার বাসার সামনের ময়লা নিজেই পরিষ্কার করি, তাহলে পুরো পাড়া-মহল্লাই পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে দেশ আরও সবুজ হয়ে উঠবে। আসুন, সবাই মিলে একটি সুন্দর পিরোজপুর গড়ে তুলি।

 

পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, “শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে আমরা এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে এ এলাকায় গার্বেজ ভ্যান বিতরণ করা হয়েছে। এটি এলাকাবাসী ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে এ কর্মসূচি সফল হবে এবং একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network