1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ পিরোজপুরে রথযাত্রা ঘিরে সম্প্রীতি সভা করল জেলা বিএনপি পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মঠবাড়িয়ায় স্কুলের প্রশ্নে শেখ মুজিব, ছবি ভাইরালের পর সমালোচনার ঝড়! পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল রিডিংয়ের অভিযোগ, মিটার রিডার আটক পটুয়াখালীতে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা পরিষদ প্রশাসকের বাবুগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল

কুয়াকাটায় বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  : বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে সাগরে পড়ে  নিখোঁজ হওয়ার দুই দিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

কুয়াকাটা নৌ-পুলিশ বুধবার দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। নিহত রুবেল রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে।

 

তিনি নিজের মালিকানাধীন ট্রলারের মাঝি ছিলেন। এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ছিলেন । এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পায়নি।

 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network