1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল রিডিংয়ের অভিযোগ, মিটার রিডার আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল রিডিংয়ের অভিযোগ, মিটার রিডার আটক

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পল্লী বিদ্যুৎ মিটারে অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই মিটার রিডারকে আটকে রাখেন গ্রাহকরা।

বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুই মিটার রিডার হলেন মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার জাহাঙ্গীর হোসেন (৫০) ও সাব্বির হোসেন (৩০)।

ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেন, গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের বিল ছিল ৮৫ ইউনিট। কিন্তু চলতি মাসে মিটারের প্রকৃত রিডিং ১,৫৮০ ইউনিট থাকা সত্ত্বেও বিল প্রস্তুতের সময় ১,৬৬০ ইউনিট দেখানো হয়েছে। এতে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যোগ হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, এ ধরনের ভুল রিডিংয়ের কারণে প্রায়ই গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে।

স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভুল রিডিং ও অতিরিক্ত বিলের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ধরনের অনিয়ম বন্ধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন বলেন, “মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ্য থাকায় গত মাসে তার ছেলে রিডিং সংগ্রহ করেছিলেন। সে সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে। বিষয়টি ইতোমধ্যে তাদের নজরে এসেছে এবং দ্রুত সংশোধন করা হবে। গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network