1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মেলা শেষ হলেও মালামাল আটকে বরিশালে ২ শতাধিক ব্যবসায়ীকে জিম্মি করার অভিযোগ আজ ‘জুলাই শহীদ দিবস’ : দুঃশাসনের বর্ণনা রাষ্ট্রপতির বাণীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২ কলাপাড়ায় স্কুলের জমি দখল করে এনসিপি নেতা কাফির রাস্তা নির্মাণ বরিশালের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, উপকূলের নিচু এলাকা প্লাবিত আবারও বাড়বে বৃষ্টি, মাসের শেষে নিম্নচাপের সম্ভাবনা ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত নভেম্বরে স্মৃতিকথা প্রকাশের ঘোষণা জো বাইডেনের ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশের আট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী এই আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস প্রযোজ্য থাকবে। বৈরী এমন আবহাওয়ার কারণে উল্লেখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network