1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে নেয়ার অভিযোগ উজিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি পরিকল্পিত নগরায়ণই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি: জাতিসংঘে সোহেল মঞ্জুর দখলমুক্ত সরকারি জমিতে সবুজের ছোঁয়া; গৌরনদীতে ইকোপার্ক নির্মাণে রোপণ ২০০ শিমুল গাছ তোরণ-ব্যানার ছাড়াই বরিশালে জামায়াতের বিভাগীয় সম্মেলন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় তোলপাড় বরগুনায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত পাথরঘাটায় নদীভাঙন ও দুর্যোগ : টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন

বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি জনগণের সরকার এবং সব সময় জনগণের পাশে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষয়ক্ষতির জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

 

তিনি আরও বলেন, “সরকারের লক্ষ্য শুধু তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদান নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করে তাদের জীবন-জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।

 

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

 

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network