1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গৌরনদীতে সুলতানি আমলের ঐতিহাসিক ৬ ফুট পুরু দেয়ালের কমলাপুর জামে মসজিদ লিবিয়ায় মুক্তিপণের বিনিময়ে মুক্ত হলেও দেশে ফিরতে পারছেন না আগৈলঝাড়ার আসাদুল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কালের বিবর্তনে বাউফলে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য! জাল দলিলে নামজারির চেষ্টা : বাবুগঞ্জে বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ফুসে উঠছে দক্ষিণাঞ্চল! ২ দিনেই রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে ৯টি নদী কলাপাড়ায় চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য! আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করব: পরীমনি লঘুচাপ ক্রমেই শক্তিশালী, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত

বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতা গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মিছিলে হামলার ঘটনায় পটুয়াখালী বাউফলের দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে তাকে পটুয়াখালী ডিবি পুলিশের কার্যালয় সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিবি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে।

 

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সম্প্রতি বিএনপির মিছিলে হামলার ঘটনায় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন।

 

ওই মামলায় জাহাঙ্গীর হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। গ্রেফতার আসামি জাহাঙ্গীর হোসেনকে ডিবি অফিস থেকে বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network