1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

আজ (শুক্রবার) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে; পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে কাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network