1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রিড়া একাডেমির জার্সি উন্মোচন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রিড়া একাডেমির জার্সি উন্মোচন বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে নেয়ার অভিযোগ উজিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি পরিকল্পিত নগরায়ণই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি: জাতিসংঘে সোহেল মঞ্জুর দখলমুক্ত সরকারি জমিতে সবুজের ছোঁয়া; গৌরনদীতে ইকোপার্ক নির্মাণে রোপণ ২০০ শিমুল গাছ তোরণ-ব্যানার ছাড়াই বরিশালে জামায়াতের বিভাগীয় সম্মেলন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় তোলপাড়

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রিড়া একাডেমির জার্সি উন্মোচন

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘নতুন জার্সি, নতুন উদ্দীপনা, নতুন লক্ষ্য’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় উৎসবমুখর পরিবেশে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ক্রিড়া একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে একাডেমির নতুন জার্সি উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।

এছাড়াও এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল তালুকদার, ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম নিরব, কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার মাস্টার, মেজর হাফিজ বীর বিক্রম ক্রিড়া একাডেমির পরিচালক তামিম মহাজন, একাডেমির সমন্বয়ক, খেলোয়াড়বৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ ক্রিড়া পরিবেশ গড়ে তুলতে এবং তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন জার্সি শুধু একটি পোশাক নয়, এটি একাডেমির ঐক্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নতুন লক্ষ্য অর্জনের প্রতীক। নতুন জার্সি পরিধান করে খেলোয়াড়রা আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবেন বলেও বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network