1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতা গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মিছিলে হামলার ঘটনায় পটুয়াখালী বাউফলের দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে তাকে পটুয়াখালী ডিবি পুলিশের কার্যালয় সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিবি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে।

 

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সম্প্রতি বিএনপির মিছিলে হামলার ঘটনায় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন।

 

ওই মামলায় জাহাঙ্গীর হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। গ্রেফতার আসামি জাহাঙ্গীর হোসেনকে ডিবি অফিস থেকে বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network