1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফিচার ডেস্ক : রাতে মাত্র একটি তরকারিই রান্না করা কথা ভাবছেন? যা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে! আপনাদের জন্য এমনই একটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

ছোট চিংড়ি মাছ ২০০ গ্রাম, ঝিঙে ৫০০ গ্রাম, পটোল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

ঝিঙে আর পটোলের খোসা ফেলে গোল করে কেটে ধুয়ে নিন। চিংড়ি মাছ কেটে ধুয়ে নিন লবণ দিয়ে। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে অল্প পানি দিন। পরে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিন। তারপর পটোল-ঝিঙে দিয়ে ঢাকনাসহ রান্না করুন। এই সবজিতে কোনো পানি দিতে হয় না। সবজি থেকে যে পানি বের হবে, তা দিয়েই ঝোলের পানি হয়ে যায়। শেষে কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া, চিনি দিয়ে আরও দুই এক মিনিট রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝিঙে-পটোল দিয়ে চিংড়ি মাছের ঝোল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network