1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুত্বর জখম মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার কাউখালীতে মাদক প্রতিরোধে ফুটবল খেলা কলাপাড়ায় জলোচ্ছ্বাস ঝুঁকি ক্রমশ বাড়ছে, রাতের ঘুম হারাম ভয়াবহ নদীভাঙনে অস্তিত্ব সংকটে মুলাদীর বিভিন্ন ঘরবাড়ি গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে জামায়াতের আমির জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো : বরিশালে নাহিদ ইসলাম অবসর নিয়ে এবার ভোল পাল্টালেন মার্তিনেস ঝালকাঠি ভীমরুলির পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল

সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার রাত থেকে শনিবার(১৮ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ জুলাই) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ ১ নম্বর) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) মেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশে কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

 

এ ছাড়া মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

 

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network