1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবের আমেজ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
এমপি গাজী নজরুল প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে গলাচিপায় গৃহবধুকে মারধর হাসপাতালে ভর্তি গলাচিপায় ৩ কিলোমিটার সড়কে হাঁটুপানি কাদা, দুর্ভোগে ২০ হাজার মানুষ বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনীয় সভা অসুস্থ ছাত্রদল নেতা সাদ্দাম খান রনিকে দেখতে হাসপাতালে যান অ্যাডঃ আবুল কালাম শাহীন ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আটক বৃদ্ধ হামলার ঘটনায় মামলা, মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখম বরিশালে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক উজিরপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ  বরিশাল জেলার শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন হওয়ায় এএসআই ডিএসবি শামীম হোসেনকে সম্মাননা প্রদান

কাউখালীতে বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবের আমেজ

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সর্বত্র ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও উত্তেজনা। বিভিন্ন মোড়, ক্লাব, পাড়া ও মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি চলছে পিকনিক ও খাওয়া দাওয়ার প্রস্তুতি।

 

এবার বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কাউখালীতে অন্যরকম আবহ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের অনেক ব্রাজিল সমর্থক এবার স্পেনের পক্ষে অবস্থান নেওয়ায় আর্জেন্টিনা ও স্পেন সমর্থকদের মধ্যে উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

 

বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী, পুরুষ ও তরুণ-তরুণী সবাই নিজ নিজ প্রিয় দলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে ফাইনাল ম্যাচ উপভোগের প্রস্তুতি নিচ্ছেন। কাউখালীর ঐতিহ্যবাহী প্রগতি ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে।

 

ফাইনাল ম্যাচ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এছাড়াও উত্তর বাজার, উদয়ন ক্লাব, রেনেসাঁ ক্লাব, আমরা কমল ক্লাব, কলেজপাড়া, চিড়াপাড়া, কুমিয়ান, কেউন্দিয়া, হোগলা, বেতকা, জয়কুল, দক্ষিণ বাজার, জাগরণী ক্লাবসহ উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় স্থানীয় বাসিন্দারা নিজস্ব অর্থায়নে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন। অনেক স্থানে দর্শকদের জন্য খাবার ও আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

কাউখালী উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, ফলাফল যাই হোক না কেন, বিশ্বকাপের ফাইনাল সবাই একসঙ্গে আনন্দের পরিবেশে উপভোগ করতে চান। প্রিয় দলের জয় উদযাপনের পাশাপাশি খেলার সৌন্দর্য উপভোগ করাই আমাদের মূল লক্ষ্য। সব মিলিয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে কাউখালী এখন ফুটবল উৎসবের নগরীতে পরিণত হয়েছে। খেলা শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন হাজারো ফুটবলপ্রেমী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network