1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইরে সংঘর্ষ : সাংবাদিকসহ আহত অন্তত ১৫, তদন্তের আশ্বাস খাল ভরাট ও দখলে ঢাকার মতোই বাসযোগ্যতা হারাচ্ছে একসময়ের ভেনিস বরিশাল কাউখালীতে বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবের আমেজ গৌরনদীতে রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রীর স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মুলাদীতে শিল্পপতি সিহাব উদ্দিনের হাজারো বৃক্ষরোপণ, ব্যাপক প্রশংসা বরিশাল নগরীতে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসিতে বিএনপি’র আয়-ব্যয়ের হিসাব জমা জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেবে ঝালকাঠি জেলা প্রশাসন

টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরে টানা দুই বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের মতো জুনেও তার এ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি।

 

বরিশাল বিভাগের ছয় জেলার ৪২ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা। এ কার্যক্রম শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর পরিচালনা করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

 

জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৫১৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। অর্জিত হয়েছে ২৬৯টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১২১ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৭৭ শতাংশ। যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ স্থানে।

 

এদিকে গলাচিপার গাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাসও ইউনিয়ন পর্যায়ে সেরা স্বীকৃতি পেয়েছেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network