1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নৈতিক পদস্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।

এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

​বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিও এবং আনুষঙ্গিক অভিযোগের ওপর ভিত্তি করে দলের পক্ষ থেকে একটি সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামীর সব স্তর থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

​এলাকায় উল্লাস ও নতুন নির্বাচনের দাবি

 

​সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দলীয় বহিষ্কারের খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে তার নির্বাচনী এলাকা সাতক্ষীরায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষ। এ ঘটনার পর শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে।

​সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকরা অভিমত ব্যক্ত করে বলেন, নৈতিক মানদণ্ড বজায় রাখতে না পারা কোনো ব্যক্তি জাতীয় সংসদে এলাকার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন না। উক্ত আসনে সংসদ সদস্যের যোগ্যতা হারিয়েছে উল্লেখ করে অবিলম্বে সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করা এবং নতুন নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network