1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের পুর্ব নতুন পাড়া গ্রামে  ১১ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ হাওলাদার নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার শিশুর দায়ের করা মামলায় মহিপুর থানা পুলিশ রাতে অভিযান তাকে গ্রেফতার করে।

পুলিশ ও শিশুর স্বজনরা জানান, গত ৭ জুলাই নতুন পাড়া গ্রামের নিজ ঘরে তার ছোট ভাইকে নিয়ে খেলাধুলা করতে ছিলো।

এসময় শিশুর মা কাজের জন্য বাইরে ছিলেন। এ সুযোগে বৃদ্ধ নুর মোহাম্মদ ঘরে ঢ়ুকে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টা করে।  এসময় তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নুর মোহাম্মদ পালিয়ে যায়।

এ ঘটনায় নুর মোহাম্মদের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দিতে একটি চক্র সালিশের আশ্বাস দিয়ে মামলা না করতে শিশুর পরিবারকে চাপ প্রয়োগ করে। কিন্তু গত ১৫ দিনেও তারা সমাধান না করায় ২২ জুলাই কলাপাড়ার মহিপুর থানায় মামলা দায়ের করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম হোসেন বলেন,  শিশুর দায়ের করা মামলায় নুর মোহাম্মদ কে গ্রেফতার করা হয়েছে।  এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network