1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাতের আঁধারে গৌরনদীতে ছাত্রদল নেতার নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর কাউখালীর প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ শিক্ষক কলাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার ভুয়া জন্মনিবন্ধনে মাধ্যমিকের আগেই ৩৩% ছাত্রীর বিয়ে, নেট দুনিয়ায় তোলপাড় থমকে আছে পটুয়াখালীর আলোচিত সাপের খামার তালতলীতে দখল-দূষণে অস্তিত্ব সংকটে ‘আমখোলা খাল টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে প্রদান করে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার চারটি পরিবারকে সম্মাননা পুরস্কার প্রদান করেছে সামাজিক উদ্যোগ “ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”।

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির উদ্যোক্তা মুসফিকুর রহমান লিটু বিশ্বাস-এর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়মিতভাবে বাড়ির বর্জ্য নির্ধারিত নিয়মে অপসারণ করছেন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর, ছাত্রনেতা আতিকুর রহমান দিপু, ফেরদৌস রহমান, “ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”র পরিদর্শক মো. নাসির উদ্দিন দুলাল, হিসাবরক্ষক মো. নিজাম উদ্দিন, উপ-পরিদর্শক রাজু ইসলাম রুবেল, তথ্যপ্রযুক্তি বিভাগের ফরিদ উদ্দিন এবং মো. খোকন মোল্লা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network