1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে প্রদান করে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার চারটি পরিবারকে সম্মাননা পুরস্কার প্রদান করেছে সামাজিক উদ্যোগ “ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”।

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির উদ্যোক্তা মুসফিকুর রহমান লিটু বিশ্বাস-এর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়মিতভাবে বাড়ির বর্জ্য নির্ধারিত নিয়মে অপসারণ করছেন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর, ছাত্রনেতা আতিকুর রহমান দিপু, ফেরদৌস রহমান, “ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”র পরিদর্শক মো. নাসির উদ্দিন দুলাল, হিসাবরক্ষক মো. নিজাম উদ্দিন, উপ-পরিদর্শক রাজু ইসলাম রুবেল, তথ্যপ্রযুক্তি বিভাগের ফরিদ উদ্দিন এবং মো. খোকন মোল্লা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network