1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

ভান্ডারিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামির তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একইসাথে অর্থদ- অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামী তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রি ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে অংক প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের সুবোধ মাষ্টারকে ঠিক করার জন্য গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে তার নিজ বাড়ী থেকে যাওয়ার পথে সকাল ৯ টার দিকে আসামী তন্ময় মিস্ত্রীর বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তায় পৌঁছলে আসামী তন্ময় মিস্ত্রী কিশোরীকে দেখিয়া তার সাথে কথা বলার ছলে কাছাকাছি আসে এবং তার মুখ চেপে ধরে অমল মিস্ত্রীর বসত ঘরের পূর্ব পাশের একটি রান্না ঘরে নিয়ে মাটিতে শোয়াইয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনার কথা কাহারো কাছে না বলার জন্য আসামী ভুক্তভোগী কিশোরীকে ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে।

পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্থাডারিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করেন।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন এডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো: শওকত হোসেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network