1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে দিবালোকে শতশত মানুষের সামনে বৃদ্ধ হারিচ আহমেদকে (৭০) চাষের জমির কাঁদায় হাটু সমান পুতে হাত, পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার দুপুরে কলাপাড়ার ধুলাসার ইনিয়নের নয়াকাটা গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শতশত নারী পুরুষ।

মানববন্ধনে অংশ নেয়া নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৯ জুলাই বিরোধীয় জমিতে জোরপূর্বক চাষাবাদে বাঁধা দেয়ায় স্থানীয় সন্ত্রাসী খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর, ফেরদৌসের নেতৃত্বে অন্তত ৪০-৫০ জন বৃদ্ধ হারিচ আহমেদের হাত, পা বেঁধে মারধর করে মাটিতে পুতে রাখে।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদেরও মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। প্রায় দুই ঘন্টা পরে স্থানীয় চৌকিদারসহ অন্য এলাকার মানুষ এসে তাদের উদ্ধার করে।  এসময় হারিচ আহমেদ কে আশংকাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানেও তার জ্ঞান না ফেরায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল এঘটনায় খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের নামে ২১ জুলাই মহিপুর থানায় মামলা দায়ের করেন।  কিন্তু পুলিশ কোন অভিযুক্ত কাউকে এখন পর্যন্ত   গ্রেফতার করতে পারেনি।  নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি এই নৃশংস হত্যাকান্ডে জড়িত সকল গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক । মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, এ বিষয়ে হত্যা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network