1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী রাজিব আহসান ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে লালমোহনে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল বরিশালে শিয়াল হত্যা : ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের বামনায় ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চুকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে ৫-৬ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।

 

ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা বাচ্চুকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহত সাংবাদিক কে এম বাচ্চু দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি এবং পর্যটক সেবায় নিয়োজিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে হোটেল সৈকতের সামনে বসে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন কে এম বাচ্চু। সে সময় স্থানীয় বাইজিদ নামে এক যুবকের সাথে নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। সাংবাদিক বাচ্চু বিষয়টি এড়িয়ে যেতে চাইলে বাইজিদ ও তাঁর সাথে থাকা লোকজন হামলা চালায়।

 

অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন- পৌর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদ সিকদার এবং পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদ সিকদার (ওরফে পচা)। তাঁদের নেতৃত্বে আরও ৫-৬ জন এ হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনাস্থলে থাকা অটোচালক জামাল মোল্লা জানান, আমি গাড়ি নিয়ে যখন সৈকতের সামনে আসি, তখন দেখি বাচ্চু ভাইকে কিছু লোক জিজ্ঞেস করছে, ‘আমাদের বিরুদ্ধে নিউজ করছ কেন?’ বাচ্চু ভাই স্থান ত্যাগ করার চেষ্টা করলে সবাই মিলে তাঁকে মারধর শুরু করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে। পরে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

 

এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, ঘটনাটি আমি মাত্র জেনেছি, যা অত্যন্ত দুঃখজনক। এতে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক জানান, আমরা কুয়াকাটায় শান্তির রাজনীতি করি। এই পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা যুবদলের কর্মী হলেও তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ

 

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্টদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।

 

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network