1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ‎সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাউফলে সাংবাদিক মিজানুরকে মারার হুমকি বিএনপি নেতার বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম বরিশাল থেকে জাতীয় অলিম্পিয়াডে অংশ নিতে সুযোগ পেয়েছে ১০ জন কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাবুগঞ্জে চুরি-ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন লালমোহনের মনিরুল লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ২০২৬-২০২৭ অর্থ বছরে ৫১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

বিশুদ্ধ পানি সরবরাহ, নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পরিবেশ উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪তম বাজেট।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনজিলা খানম ।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের সচিব, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে, ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ব্যয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট শেষে সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর একটি অন্যতম সমৃদ্ধশালী ও ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল। এ নগরীর বাসিন্দাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা প্রদান এবং টেকসই অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজীপুরকে একটি বাসযোগ্য, আধুনিক, গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।

বাজেটে অগ্রাধিকার প্রাপ্ত খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ ও পুরানো সড়ক সংস্কার, স্বাস্থ্যসেবা জোরদারকরণ এবং প্রাথমিক ও কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক জবাইখানা, কমিউনিটি সেন্টার, অটোমেটেড ট্রাফিক সিস্টেম ও আধুনিক গণশৌচাগার নির্মাণের রূপরেখা বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network