1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল কলাপাড়ায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতকরণে আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে নানি নিহত দেশে একটি দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী কলাপাড়ায় টেকসই সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে প্রকল্পের অবহিতকরণ সভা মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা করতে স্মারকলিপি

লালমোহনে ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network