1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সবার আগে বাংলাদেশ, এখন সবার আগে বিএনপি : জামায়াত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ বানারীপাড়ায় পূজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদক রতন চক্রবর্তীর পরলোকগমণ আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা ভাণ্ডারিয়ায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় পচে গেছে বীজতলা, দুশ্চিন্তায় কৃষক সিজদায় নাক মাটিতে না লাগালে কি নামাজ হবে? সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও সবার আগে বাংলাদেশ, এখন সবার আগে বিএনপি : জামায়াত দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

সবার আগে বাংলাদেশ, এখন সবার আগে বিএনপি : জামায়াত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য করতে যাতে সুবিধা হয় এমন প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে।

 

বিশেষ করে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব হিসেবে দলীয় ব্যক্তি হিসেবে অভিযুক্ত শামসুল আলমকে নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করে জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাকে ওই পদে বহাল রাখা হলে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে না। তাই অবিলম্বে তাকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

 

তিনি বলেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের মত প্রতিষ্ঠানে বর্তমান সরকার নির্লজ্জ দলীয়করণ করছে। প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণের করে সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

 

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ৩১ দফার ৯ ধারা ভঙ্গ করে জুলাই জাতীয় সনদ নিয়ে তালবাহানা করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদল কর্মীদের নিয়োগ দিয়ে সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, এটা দেখার কেউ নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network