1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতকরণে আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল কলাপাড়ায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতকরণে আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে নানি নিহত দেশে একটি দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী কলাপাড়ায় টেকসই সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে প্রকল্পের অবহিতকরণ সভা মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা করতে স্মারকলিপি

কলাপাড়ায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতকরণে আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ সেবা আরও কার্যকর, সহজলভ্য ও সমন্বিত করার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল ১১ টায় প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের আওতায় এবং কেয়ার বাংলাদেশ’র সহায়তায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ।

 

প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জাফর আলমের  সভাপতিত্বে এবং প্রদৃপ্ত  প্রকল্পের সিনিয়র অফিসার চিন্ময় সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাবা শবনম।

 

কর্মশালায় বক্তারা বলেন, সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এ ধরনের আন্তঃযোগাযোগমূলক কর্মশালা স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান সম্ভব।

 

কর্মশালায় বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল হোলসেলার, কৃত্রিম প্রজনন কর্মী, প্রাণিসম্পদ টিকাদান কর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং প্রাণিসম্পদ সেবার সঙ্গে সম্পৃক্ত স্থানীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network