1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় বিশেষ অভিযানে চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, আটক-২ জুলাই আন্দোলন ছিল ১৮ কোটি মানুষের স্প্রীড : ঝালকাঠি জেলা প্রশাসক  উজিরপুরে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ জামিন পেলেন ব্যারিস্টার সুমন বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খাওয়ার ইচ্ছা বাড়ে প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ বাউফলে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মির্জাগঞ্জে  “শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে – আসবে ফিরে বাংলাদেশে” শ্লোগান দিয়ে ঝটিকা মশাল মিছিলের নেতৃত্বদানকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোঃ রাতিন জোমাদ্দার (২৩)কে  বরিশাল থেকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরিশালের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাতিন জোমাদ্দার (২৩) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের আঃ কাদের জোমাদ্দারের পূত্র।

জানা যায়, গত ২৫ জুলাই ছাত্রলীগ নেতা রাতিন জোমাদ্দার স্থানীয় ১৫-২০জন যুবককে নিয়ে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার নিয়ে ” শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে – আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই,ছাদেক ভাই এগিয়ে চলো-আমরা আছি তোমার পিছে” সহ বিভিন্ন শ্লোগান দিয়ে আমড়াগাছিয়া ইউনিয়নে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল এবং বেতাগী – মির্জাগঞ্জ উপজেলা সংযুক্ত চালিতাবুনিয়া ব্রীজের উপর আরেকটি ঝটিকা মশাল মিছিল করে উল্লিখিত দুটি মিছিলের ভিডিও ক্লিপ  ছাত্রলীগের একাধিক নেতা কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। মিছিলের দুটি  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকান্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রম উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান কর্মকান্ডকে সক্রিয় করার লক্ষ্যে উক্ত সংগঠনকে সমর্থন করে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য জনগনকে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ব্যানার তৈরি করে অপরাধের ষড়যন্ত্র সহ অপরাধ সংঘটনের জন্য প্ররোচিত করে। নিজেদের শক্তি সামর্থ্য জানান দেওয়ার লক্ষ্যে জনসাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র করে। এ বিষয়ে গ্রেফতার রাতিন জোমাদ্দারসহ ৮ জনের নামোল্লেখ সহ ৪০/৪৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং – জি আর ১০১। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার রাতিন জোমাদ্দারকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network