1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যে কারণে আর কথা বলবেন না নাসীরুদ্দীন পাটওয়ারী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে পটুয়াখালীর পিআইওর বিরুদ্ধে বরিশালে তারুণ্য এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভোলায় খাল খননের সাশ্রয়ী টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দিলেন ইউএনও ভোলায় পুলিশ বাহিনীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে কপি করবেন না: বিএনপিকে নাহিদ ইসলাম যে কারণে আর কথা বলবেন না নাসীরুদ্দীন পাটওয়ারী বেতন বকেয়াসহ ৮ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ

যে কারণে আর কথা বলবেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : হামলার প্রতিবাদে এবার নীরব থাকার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সিলেটের গোলাপগঞ্জে দলটির গাড়িবহরে হামলার ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতদূর যেতে পারে। এরপর আমরা সেই মাত্রা দেখব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এইজন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’

মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন উনারা বিচার করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি- একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে।

 

তিনি আরও বলেন, ‘আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে। আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো- প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network