1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা রাজাপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ভাণ্ডারিয়ায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা কুয়াকাটায় ছাত্রীর সঙ্গে অফিস সহকারীর আপত্তিকর ভিডিও ভাইরাল! ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম

ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুবদল নেতা ও সাবেক পিরোজপুর জেলা ছাত্রদলের সহসভাপতি মো. জিয়া উদ্দিন বাবুলের উপর গভীর রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কালেমা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, গত ২৩ জুলাই দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে একদল সন্ত্রাসী জিয়া উদ্দিন বাবুলের ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তাদের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ঘরের আঙিনায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১২ থেকে ১৫টি কোপ দিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন বক্তারা।

পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গভীর রাতে ঘরে ঢুকে একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফ, আনিচুর রহমান অলি আকন, পৌর যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তালুকদার আহম্মেদ মারুফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আল আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন ও রিয়াজুল ইসলাম শাহীরাজসহ অনেকে।

কর্মসূচিতে জাতীয়তাবাদী যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network