1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ ছাত্রদল নেতা সাদ্দাম খান রনিকে দেখতে হাসপাতালে যান অ্যাডঃ আবুল কালাম শাহীন ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আটক বৃদ্ধ হামলার ঘটনায় মামলা, মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখম বরিশালে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক উজিরপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ  বরিশাল জেলার শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন হওয়ায় এএসআই ডিএসবি শামীম হোসেনকে সম্মাননা প্রদান বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে দশআনি পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ ও বাজার পরিচ্ছন্নতা বিরোধীদলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহার হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে অস্থায়ী স্বেচ্ছাসেবী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ব্যবহারিক ও মৌখিক (ভাইভা) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনপত্র প্রাথমিক যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, সুপারভাইজার পদে ৩টি শূন্য পদের বিপরীতে ৩৫ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৩৩টি শূন্য পদের বিপরীতে ২৯২ জন আবেদন করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউনিয়নভিত্তিক পৃথক বোর্ড গঠন করে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত কর্মীদের মাধ্যমে জিয়ানগর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সভাপতি হাসান মো. হাফিজুর রহমান বলেন, “শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নিয়োগের মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network