1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় জেলা পরিষদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় জেলা পরিষদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি আমতলী-তালতলী ৮.৪ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ! বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধী সমাবেশ ঝালকাঠিতে সবুজ বাংলাদেশ গড়তে দেড় হাজার গাছের চারা বিতরণ

পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় জেলা পরিষদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় জিয়ানগর উপজেলার ইন্দুরকানী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ. ফ. ম. আতিকুজ্জামান তালুকদার মহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজায়ন যেমন একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ এবং এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী।

এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মাস্তান, এইচ. এম. ফারুক হোসাইন, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, জুলাই মাসব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network