1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় জেলা পরিষদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি আমতলী-তালতলী ৮.৪ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ! বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধী সমাবেশ ঝালকাঠিতে সবুজ বাংলাদেশ গড়তে দেড় হাজার গাছের চারা বিতরণ বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপি আবুল হোসেনের মতবিনিময় সভা গণঅভ্যুত্থান ছিনতাইয়ের অপচেষ্টা দেশবিরোধী : রহমাতুল্লাহ ভাণ্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভাণ্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা হামলা, অপপ্রচার ও হয়রানির প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বী নিরীহ মানুষের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, হামলা ও হয়রানি চালানো হচ্ছে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভা-ারিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও দীর্ঘদিন ধরে অযৌক্তিক হয়রানির অভিযোগ তুলে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি কিরণ চন্দ্র বসু, শিক্ষক মিনতি রানী, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু সিংহ, কোষাধ্যক্ষ রণণ বলসহ আরও অনেকে।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network