1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দশমিনা উপজেলা ও আশপাশের এলাকার যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির জন্য দায়ী বলে অভিযোগ ওঠা দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. যুবায়ের ইসলাম, দশমিনা উপজেলা এনসিপি প্রতিনিধি মো. তৌহিদ সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, জামায়াতে ইসলামের প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাঈদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আমিন প্যাদা, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কালাম পঞ্চায়েত, পরিবহন কাউন্টারম্যান মো. সোহেল জোমাদ্দার, দশমিনা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তারা অভিযোগ করেন, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় বিতর্কিত বাস সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network