1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

পটুয়াখালীতে গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার দশমিনা উপজেলায় ১২০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি মো. হানিফ ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার হানিফ ফকির উপজেলার মর্দনা গ্রামের মৃত মোতাহার ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মো. আজাদ হোসেন ও এসআই মো. শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বড় গোপালদী বাজারের পাগলা মোড়ে হানিফ ফকিরের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানকালে তাকে ১২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, হানিফ ফকিরের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। প্রায় দুই মাস আগে একই বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ২০ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় হানিফ ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network