1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে অত্যাধুনিক কম্পিউটারাইজড চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের হাসপাতাল গেট সংলগ্ন হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো। এরআগে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে লালমোহন উপজেলার মানুষের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন মতিন মিয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহীনুল ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network