1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ টাকার চেক বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডাকাতি শেষে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে তিন দিনের মাঠ সংযুক্তি উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ আগামীকাল বরিশালে মাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা বরিশালে চাঁদাবাজি বন্ধের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

পটুয়াখালীতে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ টাকার চেক বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার কলাপাড়ায় ৫৭ জন গৃহহীন, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নির্বাচিত ৫৭ জন অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। উপকারভোগীরাও এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network