1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় চার চোরাই মহিষ ও পিকআপভ্যান উদ্ধার, চোরচক্রের এক সদস্য গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

ভান্ডারিয়ায় চার চোরাই মহিষ ও পিকআপভ্যান উদ্ধার, চোরচক্রের এক সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় নৈশকালীন পুলিশি টহলের সময় চারটি চোরাই মহিষ ও একটি পিকআপভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের সদস্য মো. কামরুল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত  ৩টার দিকে উপজেলার কানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১৫-৮৫৬৪ নম্বরের একটি পিকআপভ্যানসহ চারটি মহিষ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত কামরুল হাওলাদার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার (৭ নম্বর ওয়ার্ড) মৃত সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পির নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত রাত্রীকালীন টহল দিচ্ছিল। এ সময় কানুয়া এলাকায় ত্রিপল দিয়ে ঢাকা একটি সন্দেহজনক পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে চারটি মহিষ পাওয়া যায়। মহিষগুলোর মালিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে  কামরুল হাওলাদার কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

গ্রেফতারকৃত কামরুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধার করা মহিষ ও জব্দকৃত পিকআপভ্যান বর্তমানে ভান্ডারিয়া থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মহিষগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজও চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network