1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও দায়িত্ব বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কলাপাড়া উপজেলা প্রশাসনের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে এবং FISHNET প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। OSAN Grants Programme ও UK International Development-এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধি মোঃ শফিকুল আলম, মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন ফেডারেশনের সদস্যরা অংশ নেন।
কর্মশালায় FISHNET প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান।
সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, বিদ্যমান দুর্বলতা, জনবল সংকট এবং বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, কলাপাড়ায় FISHNET প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক। জেলেদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে Starlink নেটওয়ার্ক ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা যায় কি না, তা যাচাই করে দেখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ও বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যজীবীদের সুরক্ষা, সরকারি সেবার কার্যকর সমন্বয় এবং মৎস্যজীবী জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন FISHNET প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network