1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

 

প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে।

 

এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

 

পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network