1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার গলাচিপা উপজেলায় কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান।

স্বজনরা জানান, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। এ কারণে মাসুম দাদা-দাদির সঙ্গে বাড়িতে থাকত। আজ সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে শিশুটি খেলতে বাড়ির পাশে যায়। এর একপর্যায়ে বাড়ি সংলগ্ন কুয়ায় শিশুটি পড়ে যায়।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুয়ার পানিতে ডুবন্ত অবস্থায় মাসুমকে উদ্ধার করা হয়। পরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

তিনি জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network