1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, অতঃপর… চরফ্যাশনে মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪ বাউফলে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি ঝালকাঠিতে ব্যবসায়ীকে অপহরণ, মারধর, চাঁদা দাবী এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন ভান্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার সাগরে ইলিশের আকাল, বরগুনার হতাশ জেলেরা নেত্রী তোমার ওপর বিরক্ত হইছে, বলার পর কাদেরকে যা বলেছিলেন হারুন

চরফ্যাশনে মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সারসহ ৪ জনকে আটক করে চরফ্যাশন থানা পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বড় ট্রলার জব্দ করা হয়েছে।

 

​১২ আগস্ট বুধবার ভোর ৪টায় আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

 

​আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশন উপজেলার মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালীর অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং একই জেলার নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)।

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতুয়া ফিশারি ঘাট এলাকায় একটি বড় মৎস্য ট্রলারে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা চরফ্যাশন থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৯৩ বস্তা সার জব্দ করে। এ সময় বোটে থাকা ৪ জনকে আটক করে পুলিশ। সকালে সার ও ব্যবহৃত ট্রাকসহ আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

 

​নাম প্রকাশ না করার শর্তে ঘাট এলাকার এক মাঝি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ নৌ-রুটে মিয়ানমারে সারসহ নানা পণ্য পাচার করে আসছে। অন্যদিকে মিয়ানমার থেকে আসার সময় তারা ভোলা জেলায় মাদকের চালান নিয়ে আসত।

 

​চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়েছে। পাচারকালে ২৯৩ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ঘাটে থাকা বোটটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network