1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড বাকেরগঞ্জে মৃত্যুর কাছে হেরে গেলেন বোমা বিস্ফোরণে গুরুত্বর দগ্ধ হনুফা আগৈলঝাড়ায় ওসির নেতৃত্বে ইয়াবাসহ ছয় জন ব্যবসায়ী গ্রেফতার গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা বাজার আউটলেট শাখার ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ আগস্ট) কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রিয়াদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোস্তফাপুর গ্রামের মো. রহিম বাদশার ছেলে এবং ওই আউটলেটের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

 

এর আগে একই মামলায় রোববার (৯ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ওই আউটলেটের ম্যানেজার মো. রাহাত ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করে পুলিশ।

 

কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়া জানান, গ্রেপ্তার রিয়াদুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network