1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড বাকেরগঞ্জে মৃত্যুর কাছে হেরে গেলেন বোমা বিস্ফোরণে গুরুত্বর দগ্ধ হনুফা আগৈলঝাড়ায় ওসির নেতৃত্বে ইয়াবাসহ ছয় জন ব্যবসায়ী গ্রেফতার গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের শুরুতে তাঁর এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

 

এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।

 

বৈঠক চলার মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

রিজভী জানান, মির্জা ফখরুলকে প্রার্থী ঘোষণার সাথে সাথে তিনি বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটি সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

 

মহাসচিবের শুন্য পদে কে আসছেন প্রশ্ন করা হলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, তাঁর কাছে দায়িত্ব দেয়া আছে। তিনি যেভাবে হোক সেটা মতামত নিয়ে জানাবেন। সেটি আপনারা পরে জানতে পারবেন।

 

তিনি বলেন, ‘এখন শুধু রাষ্ট্রপতি পদে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম।

 

বেলা ১২টায় স্থায়ী কমিটির এই বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ, হুইপগণ উপস্থিত ছিলেন।

 

রিজভী জানান, বৈঠক চলছে। বৈঠকে মধ্যে দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network