1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান ভোলায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুনঃ ফল প্রকাশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন শিশু শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে দুশ্চিন্তায় বাবা-মা বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা

ভান্ডারিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সামাজিক অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ প্রফেসর আমানুল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহিম মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান বক্তব্য দেন।

এছাড়া আমানুল্লাহ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা আক্তার, মাজিদা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত হোসেন খোকন, শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম,ভান্ডারিয়া বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ভা-ারিয়া প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক শঙ্কর জিৎ সমাদ্দার এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান বক্তব্য দেন।

সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network