1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুমকিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষের সম্ভাবনা: ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিশু শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে দুশ্চিন্তায় বাবা-মা বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা উজিরপুরে গভীর রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে অগ্নিসংযোগ দুমকিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষের সম্ভাবনা: ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি নেছারাবাদে ১৫ আগস্টের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার ১ নেছারাবাদে ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার হয়েও হাস্যউজ্জ্বল চেহারা আজ থেকে আবার চালু হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আয়োজনহীন ১৫ আগস্ট, কঠোর নিরাপত্তায় টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের সমাধি

দুমকিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষের সম্ভাবনা: ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আমনের চারা রোপন শুরু হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় দুমকি উপজেলার কৃষকরা আমন ধান চাষে অধিক আগ্রহী।

 

উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমিতে আমন ধান রোপনের কাজ করছে কৃষকরা। মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে বীজতলা তৈরিতে বিলম্ব, কোন কোন কৃষক ২ বার‌ও বীজ বুনেছেন। তবে বর্তমানে বীজের অবস্থা ভালো বলে জানান কৃষকরা। ট্রাক্টর ও পাওয়ার টিলার দ্বারা জমি চাষ থেকে শুরু করে চারা রোপন পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে চাষীদের।

 

শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উঁচু জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চারা রোপণ শেষ করেছেন। বর্তমানে আমন চারা রোপনের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন তারা। সময়মতো বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ধানের চারা রোপন সহজ হচ্ছে বলে জানান কৃষকরা। কোন কোন জমিতে চলছে চাষ, বীজ তলা থেকে তোলা হচ্ছে আমন চারা।

দুমকি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৪০ হেক্টর। তবে বাস্তবে ৬ হাজার ৬৮০ হেক্টর জমি চাষের সম্ভাবনা রয়েছে।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পাঙ্গাশিয়া, নলদোয়ানী, হাজীর হাট, লেবুখালী, কার্তিকপাশা, আঠারোগগাছিয়া, আঙ্গারিয়া, বাহেরচর, জলিশা, শ্রীরামপুর‌, রাজাখালী, চরবয়ড়া, উত্তর মুরাদিয়া ও দক্ষিণ মুরাদিয়া এলাকার কৃষকরা জানান অধিকাংশ জমিতে বছরে তিনবার ফসল করার উপযোগী। ভাদ্র মাসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে হবে।

 

দক্ষিণ শ্রীরামপুর স্যানের চরের কৃষক সুলতান ফকির (৭০) বলেন, তিনি একই জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন, ধান কেটে এখন পুনরায় আমন ধান চারা বপনের জন্য জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

 

দক্ষিণ মুরাদিয়ার অপর এক কৃষক শূশীল মৌয়ালী (৫০) জানান, ডিজেলের দাম বৃদ্ধি ও লেবার খরচ বেড়ে যাওয়ায় জমি চাষাবাদে হিমসিম খেতে হচ্ছে। তা ছাড়াও চরা মূল্যে শ্রমিক দিয়ে আমন ধানের চারা রোপণ করা হচ্ছে।

 

দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন,মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে কৃষকদের বীজতলা তৈরি ও বীজ বুননে বিঘ্ন ঘটলে ও বর্তমানে বীজের অবস্থা বেশ ভালো। কৃষকদের দেশী জাতের আমন ধান চাষের প্রবনতা থাকলেও আমরা উচ্চ ফলনশীল ব্রী-ধান ১০৩ জাতের চিকন ও সুগন্ধি ধান চাষের জন্য পরামর্শ দিয়েছি।এছাড়াও কৃষকরা ব্রিধান ৪৯,৭৫,৮০,৯৮ এবং বিনা ধান ৭,১৭ ও ২৬ চাষাবাদ করছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমনের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের জমি চাষাবাদ‌, সঠিক সময়ে, সার ও কীটনাশক প্রয়োগ, আমন চারা বপনের ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ‌ প্রদান করা হচ্ছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network