নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
জেলা বিএনপি’র উদ্যোগে আজ শনিবার সকালে শহরের দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া-মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এছাড়া বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া, প্রার্থনা এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হচ্ছে।