1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিশু শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে দুশ্চিন্তায় বাবা-মা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান ভোলায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুনঃ ফল প্রকাশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন শিশু শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে দুশ্চিন্তায় বাবা-মা বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা

শিশু শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে দুশ্চিন্তায় বাবা-মা

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: আড়াই বছরের ফুটফুটে শিশু মো. শাকিব। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। জ্বর, সর্দি, ঠান্ডা, অ্যালার্জি এবং শ^াসকষ্টসহ একের পর এক সমস্যায় কাটছে তার ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত। সন্তানকে সুস্থ করে তুলতে বাবা-মা ছুটেছেন এক চিকিৎসকের কাছ থেকে অন্য চিকিৎসকের কাছে।

শেষমেশ ধরা পড়ে তার হার্টের সমস্যা। যখন তার হার্টের ব্যথা শুরু হয় তখন অসহনীয় যন্ত্রণায় কাঁদে শিশু শাকিব। সে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার ছফর আলী মুন্সি বাড়ির মো. বাচ্চুর ছেলে। বাচ্চু পেশায় একজন মাইক্রোবাস চালক। সীমিত আয়ে কোনো রকমে চলে তার সংসার। কিন্তু সন্তানের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে ইতোমধ্যে তিনি ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন।

 

এখন শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে মহাদুশ্চিন্তায় বাবা-মা। শিশু শাকিবের বাবা বাচ্চু জানান, শাকিব জন্মের পর থেকেই অসুস্থ থাকায় প্রথমে লালমোহনের শিশু চিকিৎসকদের পরামর্শ নিই। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ছেলেকে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে নিই। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেয়া হয়। কিন্তু এরইমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আমাকে ধারদেনা করতে হয়েছে।

 

একপর্যায়ে অর্থের অভাবে নির্ধারিত সময়ে আর ছেলেকে ঢাকায় নিতে পারিনি। কিছুদিন পর শাকিবের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। কখনো তার শরীর নীল হয়ে শুরু হয় তীব্র শ^াসকষ্ট। অসহ্য কষ্টে সারারাত চিৎকার করে কাঁদে সে। শাকিবের এই কান্না, অসুস্থতা আর অর্থের সংকট- সব মিলিয়ে এখন অসহায় হয়ে পড়েছি। তবুও আবার দেনা করে শাকিবকে নিয়ে ঢাকার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের একজন চিকিৎসকের কাছে গেলে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শাকিবের হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রক্তনালি চিকন হয়ে গেছে। যার জন্য দ্রুত অপারেশন করতে হবে। দেরি হলে শাকিবের অবস্থা আরও খারাপ হতে পারে।

তিনি আরও জানান, চিকিৎসার জন্য এখন প্রথম পর্যায়ে অপারেশন করতে অন্তত ৬ লাখ টাকা প্রয়োজন। এরপর শাকিবের বয়স ৬-৭ বছর হলে আরও একটি অপারেশন করতে হবে। চিকিৎসক জানিয়েছেন- প্রথম অপারেশনটি করা গেলে আমার ছোট্ট ছেলে শাকিব কিছুটা সুস্থ হয়ে উঠবে, ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। কিন্তু সামান্য আয়ের একজন মাইক্রোবাস চালক হয়ে আমার পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিভিন্ন এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছি।

 

এছাড়া আমার সহায়-সম্বল বলতে রয়েছে শুধু বসতভিটাটিই। একদিকে অসুস্থ সন্তানের কষ্ট, অন্যদিকে ঋণের বোঝা- এই কঠিন পরিস্থিতিতে মানুষের সহযোগিতা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই আমার কাছে। তাই সরকারি-বেসরকারি সংস্থা ও দেশ-বিদেশের হৃদয়বান এবং বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলোর কাছে শাকিবের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি। সবার সামান্য আর্থিক সহযোগিতাও শাকিবের চিকিৎসার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকিবের চিকিৎসা ও অপারেশনের জন্য সহযোগিতা করতে ০১৭১৬৮৩৯৭৮৭ (বিকাশ ব্যক্তিগত) এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জন্মগত হৃদরোগীদের জন্য এক লাখ টাকা অনুদানের ব্যবস্থা রয়েছে। ওই অনুদানের জন্য শিশু শাকিবের পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের অনুদান প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।

হাসান পিন্টু

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network