1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গলাচিপা দিঘিসহ উপজেলার ৮টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফুজ্জামান, পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন প্রমুখ।

এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ প্রান্তিক মৎস্য চাষীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে সফলতার জন্য উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের আলাউদ্দিন কাজী এবং সদর ইউনিয়নের পূর্ব রতনদী মৎস্যজীবী সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network