1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ২ চোর আটক বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, চালকসহ আটক ২ ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহীন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ  বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা

১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের তামিলনাড়ুতে কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তিনি বলেন, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। আর ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সি জোসেফ বিজয়ের নির্বাচনের ১০০ দিন পূর্তি উপলক্ষে কৃষকদের ঋণ মওকুফের ঘোষণা দেন তিনি। এ ঘোষণাকে রাজ্যটির ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

বিজয় জানান, মে মাসে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, এতে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের ১০০ শতাংশ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি মওকুফ দেওয়া হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network