1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ফসল নষ্ট করায় পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে আ.লীগ নেতাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, মামলা না থাকায় ছাড় বাউফলে ঋণ দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা নিয়ে উধাও ‘এনজিও’ কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার শেবাচিমে চিকিৎসক কম, রোগী বেশি: এক চিকিৎসকের কাঁধে ৪৭ রোগী পটুয়াখালীতে সেজদাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম! ইউএনওর সরেজমিন তদন্তে ভাণ্ডারিয়ার প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, গঠন হলো তদন্ত কমিটি পিরোজপুরে ফসল নষ্ট করায় পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যা ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পিরোজপুরে ফসল নষ্ট করায় পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যা

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে গাছপালা ও ফসল নষ্ট করায় ক্ষুব্ধ হয়ে দুটি ছাগলকে পা বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক সুনীল হালদারের বিরুদ্ধে।

তিনি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামের মৃত মনোহর হালদারের ছেলে। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৈশানী গ্রামের হালিম হাওলাদারের দুটি ছাগল পাশের বাড়ির সুনীল হালদারের জমিতে গিয়ে গাছপালা ও ফসল নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে সুনীল হালদার ছাগল দুটিকে ধরে পা বেঁধে পানিতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা ডোবা থেকে ছাগল দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ছাগলের মালিক হালিম হাওলাদার বলেন, ‘ভুলক্রমে ছাগল দুটি আমার প্রতিবেশী সুনীল হাওলাদারের ফসলি জমিতে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছাগল দুটির পা বেঁধে পানিতে ফেলে দেন।

ছাগল দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তার ফসলি জমির পাশের ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় ছাগল দুটিকে ভাসতে দেখি। সুনীল হালদারই ছাগল দুটি মেরে ফেলেছেন। এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমি ছাগল হত্যার বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, ‘ছাগল দুটি প্রায়ই আমার ফসলি জমিতে ঘাস খেতে আসত। আমি কখনো তাদের আঘাত করিনি। ছাগলের মালিককে এগুলো বেঁধে পালতে বলেছি। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ভালো নয়। এ কারণে তিনি আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। আমি ছাগল হত্যা করিনি।’

এ বিষয়ে ওয়ার্ড সদস্য ও সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল গাজী বলেন, ‘বিষয়টি শুনে আমি মর্মাহত হয়েছি। এভাবে দুটি প্রাণীকে নির্দয়ভাবে হত্যা করে থাকলে এর সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত। তবে ছাগল দুটিকে মেরে ফেলার প্রকৃত কারণ ও ঘটনার রহস্য এখনো জানা যায়নি।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network