1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৩১০০ কিমি সড়কে জোড়াতালি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ বরিশালে নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা, স্বামী গ্রেপ্তার বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক কীর্ত্তিপাশায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা ও মারধর

ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে ইমরানের দল ও পরিবার তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

বিচারপতি শহিদ ওয়াহিদ বলেন, ‘‘৭৩ বছর বয়সী ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। দুর্নীতির মামলায় তিনি ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন।’’

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের শেষ দিকে খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছর একটি হাসপাতালে তার চোখের চিকিৎসা করা হয়। তখন তার পরিবার ও আইনজীবী জানিয়েছিলেন, ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই তিনি হারিয়েছেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। তার সরকারের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটির প্রভাবশালী সামরিক নেতৃত্বের টানাপোড়েনের মধ্যে এ ঘটনা ঘটে।

এরপর দুর্নীতি ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলে আসছে, তার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এর কয়েকটি সহিংস রূপ নেয় এবং কয়েক শত মানুষ গ্রেপ্তার হন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network